ফাইল ছবি
ফেসবুকের কর্তৃত্ব হারাতে চলেছেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ।
ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, কোম্পানির শেয়ার হোল্ডাররা জুকারবার্গকে আর কোম্পানির চেয়ারম্যান হিসেবে চাইছেন না।
খবরে বলা হয়েছে, মার্ক জুকারবার্গকে পদত্যাগ করার জন্য জোর দেয়া হচ্ছে। ফেসবুকের চারটি শেয়ার হোল্ডার গ্রুপের দাবি, কোনো কোম্পানির সাফল্য নির্ভর করে তার সিইও এবং বোর্ড পরিচালকাদের মধ্যে ক্ষমতার সামঞ্জস্যের উপর।
কিন্তু জুকারবার্গের জন্য শেয়ারহোল্ডারদের হাতে তেমন কোনো ক্ষমতাই থাকছে না। সেই কারণেই তার পদত্যাগের দাবি তোলা হয়েছে।
তার পরিবর্তে একজন স্বাধীন সিইও চাইছে বোর্ডের অন্য সদস্যরা।
সাম অব আস নামে কোম্পানির শেয়ারহোল্ডারদের দলটি গ্রাহকদের পরিষেবার কাজে নিযুক্ত রয়েছে। এছাড়া সংস্থার কর্মীদের মানবাধিকার, দুর্নীতি, কর্পোরেট ক্ষমতাসহ সমস্ত কাজকর্ম দেখার দায়িত্ব রয়েছে তাদের কাঁধে।
কিন্তু জুকারবার্গের একছত্র আধিপত্য কোম্পানির উন্নতিতে বাধা দিচ্ছে। যদিও এ বিষয়ে ফেসবুক কর্তা কোনো মন্তব্য করেননি।
সাম অব আস-এর বিপণন উপদেষ্টা লিসা লিন্ডলে জানান, ফেসবুকের কর্পোরেট সিটিজেনশিপের উন্নতির জন্য তিন লক্ষ ৩০ হাজার মানুষ আবেদনে সই করেছিলেন। তবে কোম্পানিতে এখন রয়েছে মাত্র ১৫০০ শেয়ারহোল্ডার।
একই ব্যক্তি সিইও এবং বোর্ডের প্রধানের পদে আসীন রয়েছেন। তাই জুকারবার্গের হস্তক্ষেপে শেয়ার হোল্ডারদের হাতে কোনো ক্ষমতা থাকছে না। কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না তাকে।
আর সেই কারণেই শেয়ারহোল্ডাররা একজন স্বাধীন চেয়ারম্যানের দাবি তুলেছেন।
No comments