ছবি: সংগৃহীত
ভারতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী বৃহস্পতিবার ঢাকা ছাড়ছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। সেখানে এ সিরিজ খেলার আগে স্বাগতিক ভারতের বিপক্ষে একটি তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজও খেলবে দলটি। টুর্নামেন্টের অন্য দলটি নেপাল।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জন্মগতভাবে যাদের চলার শক্তি নেই কিংবা কোন দুর্ঘটনায় পা হারিয়েছেন তাদের নিয়ে হবে এ টুর্নামেন্ট।
মুম্বাইয়ে আগামী ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত হবে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। এরপর মুম্বাই থেকে দল চলে যাবে দিল্লিতে। ৭ এপ্রিল থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১০ এপ্রিল ফাইনাল দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। আর এই সিরিজ দুটিতে অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কলকাতার বিমান ধরবে বাংলাদেশ দল।
মুম্বাইয়ে আগামী ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত হবে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। এরপর মুম্বাই থেকে দল চলে যাবে দিল্লিতে। ৭ এপ্রিল থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১০ এপ্রিল ফাইনাল দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। আর এই সিরিজ দুটিতে অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কলকাতার বিমান ধরবে বাংলাদেশ দল।
পরদিন সকাল সোয়া ৮টায় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করছে বিসিবি।
এদিন সংবাদ সম্মেলনে বিসিবির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এখন থেকে নিয়মিত ফিজিক্যালি চ্যালেঞ্জডদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে বললেন, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তারা যেন কখনোই ক্রিকেটের আনন্দ থেকে বঞ্চিত না হয়। তাদের জন্য সম্ভাব্য সব কিছুই করবে বিসিবি। এর মধ্যেই প্রতিবন্ধীদের ক্রিকেটের উন্নয়নের জন্য একটা আলাদা স্টান্ডিং কমিটি গঠন করা হয়েছে। যাতে তাদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে বিসিবি পাশে থাকতে পারে। ভারত থেকে আশা করছি এবার তারা শিরোপা নিয়েই ফিরবে।
দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন বললেন, আমাদের এবারের দলটি বেশ ভালো। এর আগে আমরা নেপালে গিয়ে রানার্স আপ হয়েছি। সেখানে আমাদের আধুনিক সরঞ্জামের কারণে কিছুটা পিছিয়ে ছিলাম। আমরা এবার বিসিবির কাছে এ সকল সরঞ্জাম চেয়েছি। তারা আমাদের দেওয়ার আশ্বাস দিয়েছে। আশা করি ভালো ফলাফল নিয়ে দেশে ফিরতে পারবো।
গত বছরের আগস্টে ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের সঙ্গে ঢাকায় একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। সেখানে বাংলাদেশ ২-১ ব্যবধানে ভারতকে হারিয়েছিল তারা। এছাড়া নেপালের কাঠমুন্ডুতে রানার্স আপ হয় বাংলাদেশ। এবার শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দলটি।
ygygy
ReplyDeleteuiyhuih
Delete