বৈশাখে সাজে ভিন্নতা নিয়ে ‘ঝালমুড়ি’

Share:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈশাখে যারা একটু ভিন্নধর্মী পোশাক-গয়নার সন্ধান করেন তাদের কাছে ‘ঝালমুড়ি’ একটি পরিচিত নাম। সমমনা উদ্যোক্তা-বন্ধুরা মিলে গড়ে তুলেছেন আয়োজনটি। অনলাইনের ক্লায়েন্টদের সঙ্গে মুখোমুখির আড্ডা ও হাসি-ঠাট্টায় মেতে ওঠার লক্ষ্যে তিন বছর আগে শুরু হয়েছিল।

প্রতি পহেলা বৈশাখ ও ঈদে বসে ‘ঝালমুড়ির’ হাট। তাই এবারও ছয়জন উদ্যোক্তার বৈশাখী পণ্যের পশরা নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ঝালমুড়ি। আগামী শুক্রবার রাজধানীর বনানীতে চলবে একদিনের প্রদর্শণীটি। বনানী ১১ নাম্বার সড়কের, এইচ ব্লকের ৩৭ নাম্বার প্লটে অবস্থিত ‘মোর’-এ সকাল ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।
এবারের ঝালমুড়িতে অংশ নিচ্ছে স্ট্রিংজ, সিক্স ইয়ার্ডস্‌ স্টোরি, কালেক্টিভ জাঙ্কশান, সুইট পটেটো, ফেরিওয়ালী, স্মাটি-নার্ডি ও হোম-মেড। থাকবে সালোয়ার কামিজ, ডিজাইনার শাড়ি, গয়না, বাচ্চাদের পোশাক ও ঘরে তৈরি স্ন্যাকস-কেক।
স্ট্রিংজ: ‘স্ট্রিংজে’র ডিজাইনার তানজিনা আনিস প্রেমা। রং, সুতা, কাপড়, ডিজাইন, মোটিফ ও নকশা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তিনি। এবারে ঝালমুড়িতে থাকবে তার সম্পূর্ণ নিজের ডিজাইনের এমব্রয়েডারি, স্ক্রিনপ্রিন্ট, হ্যান্ডপেইন্টের শাড়ি এবং সালোয়ার কামিজ।

স্ট্রিংজ
সিক্স ইয়ার্ডস স্টোরি: ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’ নিয়ে আসছে সম্পূর্ণ নিজেদের ডিজাইনের গয়না। অফট্র্যাকের গয়নাপ্রেমীদের কাছে সিক্স ইয়ার্ড স্টোরি একটি ভালোবাসার নাম। তামা আর রূপার তৈরি মনকরা ডিজাইন নিয়ে আসছেন ব্র্যান্ডটির ডিজাইনার জেরিন তাসনিম খান।

সিক্স ইয়ার্ডস স্টোরি
সুইট পটেটো: সুইট পটেটোর রোখসানা রশিদ দেশি শাড়ি দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়ে পথচলা শুরু করেছিলেন চার বছর আগে। এবার ঝালমুড়িতে থাকছে তার দেশি শাড়ির সংগ্রহ। থাকবে খাদি, কোরা, হাফসিল্ক, ন্যাচারাল ডাই, সুতি কাতান, এবং নিজস্ব ব্লকের নকশার শাড়ি। আরও থাকবে ঘরে বানানো আচার।

সুইট পটেটো
ফেরিওয়ালী: তিন বন্ধু আলমা, অনি, সাবা। বাঙালি নারীর বসন চাহিদায় তাঁতি ও শিল্পীর ছোঁয়াকে প্রাধান্য দিয়ে এ তিনজন সমমনা বন্ধুর উদ্ভাবন ‘ফেরিওয়ালী’। বাজারে থাকা হাজারো পণ্যের ভিড়ে ভিন্নধর্মী খেতাব জুটিয়ে নিয়েছে ‘ফেরিওয়ালী’।

ফেরিওয়ালী

No comments